The June contest #2 by sduttaskitchen: Crisis!

<div class ="text-justify"

সকলকেই আমার সালাম আসসালামু আলাইকুম।আশাকরি আপনারা সকলেই ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে ভালো আছি।আজ আমি@sduttaskitchen এডমিন দিদির আয়োজন করা "The June Contest 2 by sduttaskitchen: Crisis!" কনটেস্টে অংশ গ্রহণ করতে যাচ্ছি।এত সুন্দর একটি বিষয় বেছে নিয়ে এত সুন্দর একটা কনটেস্ট আয়োজন করার জন্য এডমিন দিদিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

source

সংকট বলতে আমি কী বুঝি?

আমার মতে, সংকট হলো এমন একটি কঠিন সময় বা পরিস্থিতি, যখন একজন মানুষ কোনো সমস্যা বা চ্যালেঞ্জের কারণে দুশ্চিন্তা, অনিশ্চয়তা বা কষ্টের মধ্যে পড়ে। জীবনের এমন সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে যায় এবং মানুষ নিজেকে অসহায় মনে করে। অর্থনৈতিক, সামাজিক, পারিবারিক কিংবা মানসিক—যেকোনো ক্ষেত্রেই সংকট দেখা দিতে পারে।

আমার কি মনে হয় সবাই বর্তমানে কোনো না কোনো সংকটে আছে?

হ্যাঁ, আমার জানা মতে, বর্তমান সময়ে প্রায় সবাই কোনো না কোনো সংকটের মধ্যে দিয়ে দিন পার করছে।যেমনঃ কারও অর্থের সংকট আছে , কারও চাকরির সমস্যা, কারও পারিবারিক অশান্তি, আবার কারও মানসিক চাপ ও দুচিন্তা আছে। বর্তমান সময়ে দ্রব্যমূল্যের দাম বাড়তেই আছে, বেকারত্ব এবং সামাজিক নানা সমস্যার কারণে মানুষের জীবন দিন দিন আরও জটিল হয়ে যাচ্ছে। তাই বলা যায়, সংকট �…

দৈনন্দিন জীবনে মানুষ কী কী সংকটের মুখোমুখি হয় এবং সেগুলো মোকাবিলার উপায় কী?

মানুষের জীবনে নানা ধরনের সংকট দেখা যায়। যেমন—

source

অর্থনৈতিক সংকটঃ

দ্রব্যমূল্যের দাম বাড়া ও সীমিত আয়ের কারণে অনেক মানুষ আর্থিক সমস্যায় পড়ছে।

মানসিক সংকটঃ

অতিরিক্ত চিন্তা, হতাশা এবং ভবিষ্যৎ নিয়ে দুচিন্তা মানুষের মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।

পারিবারিক সংকটঃ

পরিবারের সদস্যদের মধ্যে মতবিরোধ ও ভুল বোঝাবুঝির কারণে সম্পর্কে ফাটল ধরে।

কর্মসংস্থান সংকটঃ

অনেক শিক্ষিত যুবক-যুবতী যোগ্যতা আছে কিন্তু তার যোগ্যতা অনুযায়ী চাকরি পায় না।

স্বাস্থ্যগত সংকটঃ

নানা ধরনের অসুখ-বিসুখ ও চিকিৎসা ব্যয়ের চাপও মানুষের জীবনে বড় সংকট হয়ে দাঁড়ায়।

সংকট মোকাবিলার উপায়ঃ

- ধৈর্য ও আত্মবিশ্বাস বজায় রাখা।

- আয়-ব্যয় হিসাব করে সঠিক পরিকল্পনা গ্রহণ।

- পরিবারের সদস্যদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখা।

- দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেকে আরো যোগ্য করে তুলতে হবে।

- মানসিক চাপ কমাতে আল্লাহকে স্মরণ,ধর্মীয় বই পড়া ও শরীরচর্চা করা।

source

উপসংহারঃ

তাই পরিশেষে বলা যায় মানুষের জীবনে সংকট আসা স্বাভাবিক বিষয়।তাই জীবনে সংকট আসলে ভয় না পেয়ে ধৈর্য, পরিশ্রম ও সুপরিকল্পিত কৌশলের মাধ্যমে মোকাবিলা করতে হবে। প্রতিটি সংকট আমাদের অনেক কিছু শেখায় ও ভবিষ্যতের জন্য আরও শক্তিশালী করে তোলে।ধন্যবাদ সবাইকে।

আমার আমন্ত্রণঃ

আমি এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করার জন্য তিন জন বন্ধু @mou.sumi,@rasel72 ও @jakaria121 কে আমন্ত্রণ জানাচ্ছি।আশাকরি আপনারা তিনজন অবশ্যই এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবেন।

</div

Komentarze

Ładuję komentarze…